টাঙ্গাইল শহর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮ | ১১৬০

“আলোর পথে যাত্রী আমরা তুমি স্বপ্ন সারথী তোমার নেতত্বে দেশে আজ শান্তি উন্নয়ন সমৃদ্ধি”শ্লোগানকে ঘিরে আওয়ামীলীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ১০.৩০ মিনিটে টাঙ্গাইল শহর আওয়ামীলীগের আয়োজনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজুল হক আলমগীর এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড্যা.যোহেরুল ইসলাম যোহের (ভিপি যোহের), যুগ্ম সাধারন সম্পাদক শাজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ সহ টাঙ্গাইল শহর আওয়ামীলীগের নেত্ববৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ রৌফ।