কালিহাতীতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী-
প্রকাশিত: ০১:৫৭ পিএম, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৫৬৫

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজার থেকে ওই ইউনিয়নের ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা (চাল) বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আরিফুল ইসলাম আরিফ, পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল করিম উপস্থিত ছিলেন।