সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | ৫৯৮

সিরাজগঞ্জে ইয়াবাসহ মোঃ হাফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গতকাল সোমবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ থানার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম (৩০) ভদ্রঘাট ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহম্মদ মহিউদ্দীন মিরাজ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার নয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে হাফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭২পিচ ইয়াবা ট্যাবলেট,দুইটি মোবাইল ফোন, দুইটি সিম ও ৪৮০০/-(চার হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) এর সরণীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।