মাকে পিটিয়ে আহত করায় ছেলেকে থানায় সোর্পদ করলো ইউপি চেয়ারম্যান

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ০২:১০ পিএম, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ৫৯৪

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় মাকে পিটিয়ে আহত করায় ছেলে জাহাঙ্গীর(৪০)কে এলাবাসীর সহায়তায় আটক করে থানায় সোর্পদ করলো স্থানীয় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত।

সোমবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকাবাসীসহ তাকে চরফ্যাশন যাওয়ার পথে আটক করে থানায় সোর্পদ করা হয়।

আটক জাহাঙ্গীর উপজেলা শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতলব মালের ছেলে।

এলাকাবাসী ও রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত জানান, সোমরার বিকেলে শশীভূষন থানার রসুলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকার মতলব মালের ছেলে জাহাঙ্গীর তার স্ত্রী সন্তাদের নিয়ে বৃদ্ধা মা কোহিনুর বেগম (৮০)কে পিটিয়ে,পানিতে চুভিয়ে অমানভিক নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বিষয়টি শশীভূষন থানা পুলিশকে অবহিত করে পুলিশ,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী মিলে মাকে নির্যাতনকারী ছেলে জাহাঙ্গীরকে পালিয়ে যাওয়ার সময় আটক করে শশীভূষণ থানায় সোপর্দ করেছেন।

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাকে নির্যাতনকারী জাহাঙ্গীর থানা হেফাজতে আছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।