বিশ্বকাপ জয়ে নাগরপুর ছাত্রলীগের আনন্দ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ | ৭৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের জুনিয়র টাইগাররা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগ।

রবিবার (১৬ফেব্রুয়ারী) সকালে তালতলা স্ট্যান্ড থেকে এই বর্ণাঢ্য মিছিল বের করে উপজেলা ছাত্রলীগ।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদর্শন করে ,তালতলা স্ট্যান্ড এসে শেষ হয়।এসময় মুহুর্মুহু করতালি আর স্লোগানে-স্লোগানে মুখরিত হয় ।

নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আল-মামুনের নেতত্বে বিজয় মিছিলে আরো উপস্থিত ছিলেন,নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক গোপাল সেন ও যুগ্ম-আহবায়ক রাসেল মিয়া সহ কলেজ, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতত্ববৃন্দ উপস্থিত ছিলেন।