শহীদ বুদ্ধিজীবী দিবসে কালিহাতীতে মোমবাতি প্রজ্জ্বলন

শুভ্র মজুমদার,কালিহাতি
প্রকাশিত: ০৯:০৩ পিএম, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | ৯৫৪

 শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলের কালিহাতীতে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে‌।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।