ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ | ৮৪৮

ঝিনাইদহ বাস চাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয় পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকািএকটি কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।