খাগড়াছড়ি আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা

খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫২ পিএম, বুধবার, ১ নভেম্বর ২০১৭ | ৭৬২

জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের কদমতলী এলাকার অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে  সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্য রাখেন।

বক্তারা ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়ায় জাতিসংঘের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে পাকিস্তান সরকারের ভিডিও বার্তারও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।