খুটাখালী হাফেজখানার পরিচালক

ইউসুফ হুজুরের এর জানাযা সম্পন্ন

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া
প্রকাশিত: ১০:৩৯ পিএম, রোববার, ১২ মে ২০১৯ | ৯০৪

কক্সবাজার খুটাখালী মহাফেজখানার পরিচালক হাফেজ মোহাম্মদ ইউসুফ হুজুরের শত মুসল্লিদের উপস্থিতিতে জানাযা নামাজ সম্পন্ন হয়।

১৩ মে খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে মরহুম হাফেজ মোঃ ইউসুফ হুজুরের একমাত্র ছেলে হাফেজ ওমর ফারুকের ইমামতির মধ্য দিয়ে পবিত্র নামাজে জানাযা সম্পন্ন হয়। গত ১২ মে খুটাখালী গর্জনতলি নিজ বাড়িতে হাফেজ মোঃ ইউসুফ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহির রাজিয়ুন)।

পবিত্র নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খুটাখালী তমিজিয়া মাদ্রাসার সুপারসহ শিক্ষকবৃন্দ, খুটাখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রবৃন্দ, খুটাখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র পরিষদের সদস্য ও নেতৃবৃন্দ ও সর্বোপরি সার্বিক সহযোগিতায় ছিলেন, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মোরাদ এর নেতৃত্বে সদস্য ও নেতৃবৃন্দ।

মরহুম হাফেজ মোঃ ইউসুফ হুজুর দক্ষিণ চট্রলার পীরে কামেল মরহুম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই হুজুরে ভাতিজা। বর্তমানে মরহুমের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে মেয়ের জামাই ও নাতিনাতনী পৃথিবীতে রয়েছেন।