বাসাইলের গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যােগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ১১:৪৬ পিএম, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | ৫৯০

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যােগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পরিচালক রিজন মিয়া, সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি মির্জা রাশেদুল ইসলাম রাশেদ, দবিরুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারহান সাকি, কোষাধ্যক্ষ শাওন মিয়া, দপ্তর সম্পাদক আহাদ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজিদ হোসেন অপু, জাহিদসহ অন্যন্যা নেতৃবৃন্দ।