চকরিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৫:৩৩ এএম, বুধবার, ২০ মার্চ ২০১৯ | ১৬৫৫

কক্সবাজারের চকরিয়ায় দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে মেলার উদ্ধোধন করেন কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়ার ইউএনও নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের প্রমুখ।