একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৪২

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদকে ভূষিত দেশের ২১ জনকে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার তুলে দেন তিনি।

এ বছর ভাষা আন্দোলনে পদক পেয়েছেন- অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম।

শিল্পকলায় পেয়েছেন- সুবীর নন্দী (সংগীত), মরহুম আজম খান (সংগীত), খায়রুল আনাম শাকিল (সংগীত), লাকী ইনাম (অভিনয়), সুবর্ণা মুস্তাফা (অভিনয়), লিয়াকত আলী লাকী (অভিনয়), সাইদা খানম (আলোকচিত্র) এবং জামাল উদ্দিন আহমেদ (চারুকলা)।

মুক্তিযুদ্ধ বিষয়ে- ক্ষিতীন্দ্র চন্দ বৈশ্য, গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক, শিক্ষায় ড. প্রণব কুমার বড়ুয়া।

এছাড়া ভাষা ও সাহিত্যে পদক পেয়েছেন- রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের এবং হরিশংকর জলদাস।