চলে গেলেন অভিনেতা কাদের খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | ৯২৭

অনেকবার মৃত্যুর গুজবের শিকার হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা কাদের খান। কয়েক দিন থেকেই তার মৃত্যুর খবর উড়েছে চারদিকে। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও প্রচার করে তার মৃত্যুর খবর। তার কানাডা প্রবাসী পুত্র সরফরাজ খান এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার ছেলে সরফরাজই জানালেন তারা বাবা আর নেই।

গুজবই সত্যি হয়ে গেল হলো। ৩১ ডিসেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলিউড অভিনেতা কাদের খান। মৃত্যু কালে তার বয়েস হয়েছিল ৮১ বছর।

১৯৭৩ প্রথম অভিনয় যশ চোপড়ার ‘দাগ’ ছবিতে। তারপর আর ফিরে তাকা তে হয়নি তাকে। বহু বিখ্যাত ছবির স্ক্রিন প্লে লিখিয়ে হিসেবেও কাদের খান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন।