বিএনপি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে: কাদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ৯৪৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনকে বিতর্কিত করেছে। এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, তাই সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।

সোমবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় কাদের আরো বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায়, আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে আমরা তার জবাব দিব। আসলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতলবে আছে।

তিনি মওদুদ আহমদের গাড়িতে হামলার বিষয়ে বলেন, মওদুদ আহমদ নিজের গাড়ি, বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে ঘুরে। সে গাড়িতে নিজের লোক দিয়ে হামলা করে, আওয়ামী লীগের নামে দোষ চাপাচ্ছেন।

আওয়ামী লীগের লোকজন যদি হামলা করে, তার প্রমাণ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।