স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৫১৭
সংগৃহীত

স্বাধীনতার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তবে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ লোক জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজয়ের দিনে এখানে এসে তাদেরকে স্মরণ করা উচিত। সেই স্বাধীনতাকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, বিজয়ের মাসে এটাই আমাদের শপথ হওয়া উচিত।

যারা রুগ্ন রাজনীতি করে, কালো টাকা ব্যবহার করে, লাঠিয়াল ব্যবহার করে, যারা জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও মূল্যবোধসহ সবকিছু রক্ষা করব। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।