বিএনপির মনোনয়ন কিনতে ৫ হাজার লাগবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ৭৮৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং পরদিন মঙ্গলবার একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি।

মনোয়ন ফরম কিনতে লাগবে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।

দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।

রোববার বিকেল ৫টায় নয়াপল্টনে জরুরী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি জানান, সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এবং মঙ্গলবার ১৩ নভেম্বর একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। সেই সঙ্গে ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার সেটি সবসময় রাখে বিএনপি’।

সংবাদ সম্মেলনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন উপস্থিত ছিলেন।