সংসদ নির্বাচনের আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ এএম, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮ | ৬০৭

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।

শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। দলীয় সভাপতির জন্য মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়েই উদ্বোধন করা হয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে উপচেপড়া ভিড়  | 

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের ভিড়ে ধানমন্ডির ৩/এ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।