‘ইসলামের প্রকৃত খেদমতকারী শেখ হাসিনা’

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ৭২৯

ইসলামের প্রকৃত খেদমতকারী শেখ হাসিনা। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে কওমি মাদ্রাসার আলেমদের হৃদয়ে স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়নে বাংলাদেশের ধারাবাহিকতা রক্ষায় কওমি আলেমরাও পাশে রয়েছেন’ বলেছেন তানযিমুল মাদারিসে আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা ইউনুস।

আজ ৪ নভেম্বর (রবিবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া ‘শুকরানা মাহফিলে’ তানযিমুল মাদারিসে আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা ইউনুস বক্তৃতায় এমন কথা বলেন।

অন্য বক্তারা বলেন, ‘কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে ইসলামের ইতিহাসে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।