দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু ৯ সেপ্টেম্বর

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, রোববার, ১৯ আগস্ট ২০১৮ | ৫৭৬

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ওইদিন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বর্তমান সরকারের শেষ অধিবেশন হবে এটি। এর আগে বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।

আজ রবিবার বিকেলে সংসদ অধিবেশ আহ্বান সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ সংসদের গণসংযোগ থেকে পাঠানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

আগামী ২৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের দশম সংসদের পাঁচবছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচবছর পূর্ণ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে অক্টোবর মাস থেকে নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে।  তাই আগামী ২২তম অধিবেশনকেই ধরা হচ্ছে বর্তমান সরকারের শেষ অধিবেশন। তবে সরকার চাইলে এই অধিবেশন এক বা দু’দিন বসে মুলতবি করে আবারও বসাতে পারে।