মাঠে নেমেই চমক দেখালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৬৫০

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে মাঠে নেমেই চমক দেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রবিবার লিগ ওয়ানে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে কায়েনের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পিএসজি। যেখানে গোল করেন নেইমার. আদিওঁ রাবিও ও টিমোথি উইয়াহ।

ইনজুরির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস পর ক্লাবের হয়ে শুরুর একাদশে নামলেন বিশ্বের সবচেয়ে দামি এই ফরোয়ার্ড। এদিন পিএসজির শুরুটা হয় প্রতিপক্ষ কায়েনের গোলরক্ষকের ভুল দিয়ে। ম্যাচ শুরুর ১০ মিনিটেই গোল পেয়ে যান নেইমার। কায়েনের গোলরক্ষক ব্রাইস সাম্বার ভুলেই অবশ্য এই গোল পান সাবেক বার্সেলোনার এই তারকা ফুটবলার। লিগ ওয়ানে পিএসজির জার্সিতে এটি নেইমারের ২০তম গোল।

প্রথমার্ধেই ৩৫ মিনিটে আদিওঁ রাবিও গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিতে পিএসজির গোল ব্যবধান আরও বাড়িয়ে নেন টিমোথি উইয়াহ।