মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৭৬৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে মহেড়া ইউনিয়নের নাটিয়াপাড়া-ফতেপুর সড়কে এ মানববন্ধন হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে মহেড়া ইউপির সদস্য জহিরুল ইসলাম মিয়া, সংরক্ষিত আসনের সদস্য শামসুন্নাহার রুপেলা বেগম ও স্থানীয় মো. শাহাদত হোসেন বক্তৃতা করেন। বক্তারা ইউপি চেয়ারম্যানকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাঁর অপসারণ দাবী করেন।

এর আগে মহেড়া ইউপির ১০জন সদস্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের অপসারণ দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের কাছে লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে মো. বাদশা মিয়ার সাথে ফোনে কথা হলে জানান, এলাকার কিছু খারাপ লোক তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
ইউএনও জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে পাওয়া অভিযোগ নিয়ে উর্দ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে