নাগরপুরে ছাত্রদলের সভাপতির নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা

নাগরপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০১ পিএম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ৬৯১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ নজরুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল এ প্রতিবাদ সভার আয়োজন করে।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম মোস্তফা গোলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আহম্মদ আলী রানা, যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়া, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম দিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাকেকুর রহমান ছাদেক, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদ হাসান প্রমূখ, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মীর রাসেল ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।