কলাপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, বুধবার, ২৩ আগস্ট ২০১৭ | ১০৮১

পটুয়াখালীর  কলাপাড়ায় এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. জাফর হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী ও রফিক কাজী (৫০) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী বাজারে  অভিযান চালিয়ে জাফরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. রাসেল আকন (৩৪) ও আব্দুর রহিম (৩৫) পালিয়ে যান।

কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার জাফরকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। জাফরের বাড়ি ইটবাড়িয়া গ্রামের বারেক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় আরও মামলা রয়েছে।

অপরদিকে, আজ বুধবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিক কাজীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের দ্রুত বিচার আইনের মামলায় আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করেন।

একইসঙ্গে তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতোওয়ালি থানার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।