প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ | ৮০০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন আয়োজনের বিষয়ে ঘোষণা দেয়ার পর সময় সংবাদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ। তারা বলেন, প্রধান উপদেষ্টা তার দেয়া কথা রেখেছেন। এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’