নাগরপুরে সড়ক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ | ১০২১

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে ১ টি সড়ক ও ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে চেচুয়াজানি-সহবতপুর নতুন সড়ক উদ্বোধন শেষে চেচুয়াজানি ও সহবতপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়।

এছাড়াও সহবতপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলিম দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া সহ নাগরপুর প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ, সহবতপুর ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক বৃন্দ ও এলাকাবাসী।