কাকুয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের ত্রি- বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ৮৪০

টাইল সদর উপজেলার কাকুয়া  ইউনিয়ন আওয়ামী যুব লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০২২  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর ) সকালে খাস কাকুয়া উচ্চ বিদ্যালয়ে  মাঠে এ সম্মেলন  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫  আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগে প্রেসিডিয়াম সদস্য এড্যা. মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক  ফারুক হোসেন মানিক,সদর উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি বিপ্লব প্রমুখ।