আমরণ অনশনে অসুস্থ শিক্ষকের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮ | ৭১৩

নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন চলছে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে। ইতোমধ্যে ১৮৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কুষ্টিয়ার এক নন-এমপিও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত  ছিলেন।

প্রসঙ্গত, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে  নন-এমপিও শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

অনশনরত অবস্থায় ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে  বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি (রবিবার) দুপুরে তিনি মারা যান।