পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাপ্রধান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, রোববার, ২৯ নভেম্বর ২০২০ | ৭৭৪

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। 

বিইউপি সূত্রে জানা যায়, সেনাপ্রধানের পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি): ইস্যুস ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’।

সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস  চ্যান্সলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এছাড়া, এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর।

অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমএ কাশেম,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।