ভুঞাপুরের এসিল্যান্ডকে সাংবাদিকদের বিদায় সম্মাননা

ভুঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭ | ১০০২

টাঙ্গাইলের ভ‚ঞাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সহকারি কমিশনার (ভ‚মি) এটিএম ফরহাদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ভ‚ঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আখতার হোসেন খান, ভ‚ঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামানিক, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সিরাজুল ইসলাম কিসলু, দৈনিক আজকালের প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, দৈনিক ভোরেরডাক প্রতিনিধি আব্দুর রশিদ প্রমুখ। বিদায়ী সহকারি কমিশনার নরসিংদী সদর উপজেলার সহকারি কমিশনার (ভ‚মি) হিসেবে যোগদান করবেন।