কৃষি পদক-২০১৯ পেল প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | ৮৭৯

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক-২০১৯ পেয়েছে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ বছর আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক প্রদান করা হয়। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জুরি স্পেশাল পদক পায় প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড।

প্রাণ গ্রুপের প্রায় একলাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় এসব কৃষকের কাছ থেকে আম, টমেটো, কাসাভা, মসলা, বাদাম, চাল, ডাল ও দুধ সংগ্রহ করে প্রাণ। স্থানীয় পর্যায়ের কৃষকদের কাছ থেকে সংগৃহীত কাঁচামাল থেকে উৎপাদিত হয় প্রাণ এর প্রক্রিয়াজাত খাদ্যপণ্য।