নাগরপুরে এমপি’র সাথে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪ এএম, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | ৭১১

টাঙ্গাইলের নাগরপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলালের সাথে (নাগরপুর-দেলদুয়ার ) আসনের স্থানীয় সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গইল-৬ (নাগরপুর-দেলদুয়ার ) আসনের স্থানীয় সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আরো বক্তব্য রাখেন, নব- নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, নব-নির্বচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, মো. আতোয়ার রহমান কোকা, মো. শওকত হোসেন, মো.দাউদুর রহমান দাউদ, মো. হাবিবুর রহমান হাবিব, মো. তোফায়েল মোল্লা প্রমুখ।

স্থানীয় সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন , নাগরপুরে উন্নয়নের জন্য সকল কে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় মতবিনিময় সভায় বিভিন্ন গণম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।