আগামীকাল আতিকুল ইসলামের সংবাদ সম্মেলন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ পিএম, শুক্রবার, ১ মার্চ ২০১৯ | ৬৫১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শনিবার সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্লাব (বাড়ি-১৩, রোড- ৯, সেক্টর- ৪) উত্তরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে ভোট গণনা শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।