ঠাকুরগাঁওয়ে ধর্মগড় সিমান্তে বাংলাদেশি নিহত

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫ এএম, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ | ৫৯৫

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতের অভ্যন্তরে শুক্রবার ভোরে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর আলম রাজু রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ বলেন, ভোরে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধি হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হয়। বাকিরা পালিয়ে আসে। আমরা কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছি। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে প্রস্তুতি চলছে এরই মধ্যে আমরা প্রতিবাদ জানিয়েছি।