ঝিনাইদহে হাতবোমাসহ শিবির নেতা আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:১৬ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৬৩৯

ঝিনাইদহ শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে ৫টি হাতবোমাসহ সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন (২৬) আটক করেছে পুলিশ।

রোববার সকালে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ হোসেন সদর উপজেলার হরিপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন বোমা নিয়ে ডায়াবেটিস হাসপাতাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।