মোরেলগঞ্জে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোরেলগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮ | ৮১৫

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের কাঁঠালতলা গ্রামে শুক্রবার গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উই আর বাংলাদেশ ওয়াব এর আয়োজনে কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি এসএম কলেজ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এএসআই মিরাজুল ইসলাম, ওয়াব এডমিন এমএ আকবর, জেটিভি জেলা প্রতিনিধি মেহেদী হাসান লিপন।

অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন পল্লী টিভি জেলা প্রতিনিধি রাজীব আহসান রাজু, মোরেলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি গনেশ পাল, আমাদের অর্থনীতি জেলা প্রতিনিধি এম সাইফুল ইসলাম কবির, আইটিভি জেলা প্রতিনিধি এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ পৌর তাঁতীলীগ সদস্য সচিব গিয়াস শেখ, ওয়াব সদস্য আরিফ ও ফয়সাল সুলতান রাকিব প্রমুখ।

পর্তুগাল প্রবাসী মহসিন হোসেন ও এএসআই মিরাজুল ইসলাম অর্থায়নে ’ গরীব ও শীতার্ত ১শ জনকে এ কম্বল বিতরণ করা হয়।