ব্যক্তি উদ্যোগে গরীবের মাঝে অর্থ বিতরণ

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | ৮২৫

ব্যক্তি উদ্যোগে গরীব-দুঃখীদের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করেছেন বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদে তার কার্যালয়ে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের ২৫জন নারী-পুরুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

আরো ২৫জন গরীব-দুঃখীদের মাঝে অর্থ বিতরণ করা হবে বলে জানা গেছে।