মাগুরায় বজ্রপাতে ৪ কৃষক নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৬

পাট কাটতে মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে বজ্রপাতে ৪ কৃষক মারা গেছেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। তাদের সবার বাড়ি আঠারখাদা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে পাট কাটছিলেন রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা নিহত হন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। কিন্তু স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন। ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের ৪ জনই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।