কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৭১০

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুজনের মৃত্যু হয়েছে। বিজিবি ও র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় বিজিবির একটি চেকপোস্ট বসায় পরে র‌্যাবেরও একটি চেকপোস্ট তাদের সাথে যোগ দেয়। এসময় শহরমুখি একটি প্রাইভেট কার চেকপোস্টের কাছাকাছি এসে দ্রুত গাড়ির দিক পরিবর্তনের চেষ্টা করে। এসময় বিজিবি ও র‌্যাব সদস্য গাড়িটিকে ধাওয়া করলেও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলাবাহিনী পাল্টা গুলি ছুড়লে শুরু বন্দুকযুদ্ধ।

এ সময় ঘটনাস্থল থেকে এনামুল হকসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১টি বিদেশী পিস্তল , ১টি দেশীয় তৈরি বন্দুক ও ব্যাগ ভর্তি ইয়াবাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়। নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তরের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে।