নাগরপুরে রথযাত্রা উৎসব পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮ এএম, রোববার, ১৫ জুলাই ২০১৮ | ৭৭৪

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাংগাইলের নাগরপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় রথবাড়ী ও মামুদনগরে এ রথযাত্রা উৎসব পালিত হয়।

উপজেলা সদরের কেন্দ্রীয় রথবাড়ী থেকে জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার প্রতিকৃতি নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে কেন্দ্রীয় কালীবাড়ি পর্যন্ত পথ রশি বেধে রথ টেনে নিয়ে যায় শত শত নারী ও পুরুষ ভক্তরা। অপরদিকে উপজেলার মামুদনগরে শম্ভুনাথ সাহার বাড়ির রথযাত্রার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন। মামুদনগর ব্রীজ থেকে ভক্তরা রথ টেনে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

এ সময় কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মেলা বসেছিল । এছাড়া উপজেলার আগদিঘুলিয়ায় রথযাত্রা উৎসব পালন করেছে বলে খবর পাওয়া গেছে।