বগুড়ায় সংযোগ সড়ক নির্মাণে ১০৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, মঙ্গলবার, ৮ মে ২০১৮ | ১১২৬
বগুড়া শহর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক) পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ১০৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
 
ইতমধ্যে অনুমোদনের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি)  সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ১ দশমিক ৮৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ভুমি অধিগ্রহণের জন্য ৮১ কোটি টাকা এবং সড়ক নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ।
 
এদিকে প্রস্তাবিত কয়েকটি ডিপিপিতে নন্দীগ্রাম-কালিগঞ্জ-রাণীনগর ১৭ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়নে ১৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নন্দীগ্রাম (ওমরপুর)-তালোড়া-পচাঁচিয়া-জিয়ানগর-আক্কেলপুর ২২ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন,  মোকামতলা-সোনাতলা-হরিখালী-হাটশেরপুর-সারিয়াকান্দি সড়কের আড়িয়ারহাট সেতু নির্মাণ ও বগুড়া-সারিয়াকান্দি সড়ক প্রশস্ততকরণে আরো ২৫০ কোটি ডিপিপি প্রস্তাবাধীন রয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ১০৫ কোটি টাকার সড়ক সংযোগ ডিপিপি একনেক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যান্য অগ্রাধিকার ডিপিপিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে