টাঙ্গাইলে বাস-ট্রাক সংর্ঘষে ট্রাক চালক নিহত , আহত ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ এএম, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | ১০৩২

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখী সংর্ঘষে ট্রাক চালক নিহত হয়েছেন ।

এ ঘটনায় অনন্ত ৮ জন আহত হন। সোমবার ভোরে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আয়য়ুব হোসেন (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভোগদহ গ্রামের তজিবুর রহমানের ছেলে ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, সোমবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস উপজেলার সল্লা এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত ও ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।