সরকারি সা’দত কলেজের বসন্ত বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ২১২

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ বসন্ত বরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীর আক্তার।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য-সংস্কৃতি ও শিল্পলোক কমিটি সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিমাংশু মোহন পাল।

এসময় এক মিলন মেলায় পরিনত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা প্রতিবছরই বসন্ত বরণ করার আহবান জানান। শিককরা জানালেন, এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।