সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময়সীমা ঠিক করবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ | ৫৫৯

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে, সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে আগ্রহী নয়।

 

গোয়েন লুইস জানান, নির্বাচনে সহায়তার জন্য প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল আগামীকাল চট্টগ্রাম যাবে। সেখানে বিভিন্ন অংশীজন, যেমন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধিদল ফিরে এসে প্রতিবেদন দেবে।

এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই।

জাতিসংঘের এ সহযোগিতা স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রে চাওয়া হয়েছে কিনা, সে প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, তাদের কাছে শুধু বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।