মিতু হত্যার সুষ্টু তদন্ত, ও সাবেক এসপি  বাবুল আক্তারের মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১২ এএম, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৬৮২

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিচার বিভাগীয় সুষ্টু তদন্ত,সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে স্ত্রী হত্যায় সাজানো মামলায় পিবিআই হেফাজতে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ,মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে উপজেলার হাটফাজিলপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এতে বক্তব্য দেন, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস,সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লা, সাবেক এসপি বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, শামীম আহমেদ,ইকতিয়ার হোসেন,আরিফুর রহমান।

এসময় বক্তারা, মিতু হত্যার সুষ্টু তদন্ত ও সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির দাবি জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।