শাহজালালে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী যাত্রী আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, বুধবার, ২৮ জুলাই ২০২১ | ৯১০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (২৮ জুলাই) সকালে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশী করা হলে তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এবিষয়ে বুধবার বেলা ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।