টাঙ্গাইলে করোনা নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৪৩ পিএম, রোববার, ২১ মার্চ ২০২১ | ৮৮৭
টাঙ্গাইলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধ করেছে জেলা পুলিশ। রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় শহরের নিরালার মোড়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়াও জনসাধারণদের সচেতন করতে মাইকিং করা হযেছে।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, মো. শফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণের পর অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ব্যবহার না করেই চলাচল করায় কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী নির্দেশনা ও আইজিপির নির্দেশে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। সারাদেশের ন্যায় জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষকে উদ্বুদ্ধ করছি। হাট, বাজার, বাসস্ট্যান্ড, মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে জনসাধারণদের সচেতন করছি।

তিনি আরো বলেন, বিগত দিনেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করছে। ভবিষ্যতেও করোণা নিয়ন্ত্রণে কাজ করে যাবে।