নাগরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, সোমবার, ২ মার্চ ২০২০ | ৬৮৯

”ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ার অংশ নেব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সোমবার জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলার সকল প্রতিনিধিগন এতে অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার আ. বাতেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।