ধনবাড়ীতে ন্যায্য মূল্যে চাল বিতরণ শুরু

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৩:১০ পিএম, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | ৬৯৯

টাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারের দেওয়া হতদরিদ্রদের মাঝে মাথাপিছু ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার ধোপাখালী ইউনিয়নের কদমতলী বাজার, ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ চাল বিরতণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, ট্যাগ অফিসার ওয়াহিদুল ইসলাম, ডিলার মমিনুর ইসলাম (কাজল)।

কদমতলী বাজারে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের সভাপত্বিত্বে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, ট্যাগ অফিসার আব্দুল খালেক, ডিলার সবুজ, আওয়ামীলীগ নেতা শফি উদ্দিন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, নারায়ন মেম্বার, আজাহার মেম্বার, সুলতান প্রমূখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ টাকা কেজি চাল পেয়ে খুশি ধোপাখালী ইউনিয়নের উপকার ভোগী পরিবারের লোকজন।