গুলশান কার্যালয়ে টানা বিক্ষোভ; জাফরউল্লার পথরোধ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৫৮৭

সকাল থেকে বিএনপির গুলশানের কার্যালয়ে মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. আবদুল্লাহ ও কুমিল্লা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মুনজুরুল আহসান মুন্সির কর্মী-সমর্থকরা তাদের নেতাদের মনোনয়নের দাবিতে বিক্ষোভ শুরু করে।

দুপুর পর্যন্ত তারা অফিসের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এই দুই আসনে কুমিল্লা-৪ এ জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও মুন্সিগঞ্জ-১ আসনে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত মনোনয়ন পান ধানের শীষে।

সন্ধ্যায় বঞ্চিতরা ডা. জাফরউল্লাহ চৌধুরীর পথরোধ করে স্লোগান দিতে থাকে।

এসময় জাফরউল্লাহ বলেন, জোটের স্বার্থে অনেক আসনে অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সময় সমন্বয় করা হবে।

এরপর কয়েকজন নেতার সহযোগিতায় জাফরউল্লাহ গাড়িতে উঠতে সমর্থ হন।