টাঙ্গাইলে সনদপত্র বিতরণের মাধ্যমে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, রোববার, ১২ এপ্রিল ২০২৬ | ৪৫
টাঙ্গাইলে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত হয়েছে। 
 
রোববার টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়াম কক্ষে বিশ্বের প্রথম বাংলা সাইড হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সনদ পত্র বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। 
 
এর আগে শনিবার সকালে মাধ্যমিকের ২০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে কর্মশালা শুরু হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন  জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির।
 
তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য একটা ডিউটি। এই ডিউটি করতে গিয়ে প্রত্যেক মানুষের অর্থনৈতিক প্রয়োজন। পরিবারের জন্য অর্থের প্রয়োজন হয়। অর্থের সাথে সম্পৃপ্ত সাংবাদিকতা, এই জন্য এটা একটা পেশা। সাংবাদিকতা হলো নবেল ডিউটি। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের দর্পন। চতুর্থ স্তম্ভ। সংবাদপত্রের মাধ্যমে রাষ্ট্রের সকল কিছু মানুষের কাছে পৌছায়। সংবাদপত্রের মাধ্যমে সমাজের সঠিক তথ্য প্রচার  হয়। সমাজের মানুষ অন্যায় কাজ থেকে দূরে থাকে। ভালো কাজ করতে আগ্রহী হয়। এই জন্য সংবাদপত্র সমাজের বড় একটি উপাদান। সংবাদ পত্রের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রের ভুলত্রুটি তুলে ধরা সম্ভব হয়। এই জন্য সাংবাদিকতার প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিক তৈরী হলে সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে।
 
এ সময় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার, বিডিনিউজের সিনিয়র সাংবাদিক আফরিন মিম।
 
দুই দিনব্যাপী অনুষ্ঠানের দায়িত্বপালন এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিডিনিউজের জেলা প্রতিনিধি মো তোফাজ্জল হোসেন। 
 
কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীরা হচ্ছে, শিমরোজ হাসান শিহাদ, সায়ক হোসেন সম্রাট, তৌহিদ আরমান, ফাহাদ, সাজেদুল ইসলাম, আবির ঘোষ, মেহেরাব রিয়ন, শেখ ফরিদ, মো আবির মিয়া, মাইশা আক্তার, আয়শা আক্তার, চৈতি ঘোষ, সুমাইয়া, মাসিরা সিদ্দিক তানহা,  রুবাইয়াত তাসনিম, সুমাইয়া আক্তার, তানজিলা ইমরোজ মিহিরা, নদী ইসলাম, রাশি সরকার, মাছিরাত সিদ্দিকী তানহা  ও মাহি আক্তার।